ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে সঠিক টিক, ১৩৪ পরীক্ষার্থীকে বহিষ্কার

নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে সঠিক টিক, ১৩৪ পরীক্ষার্থীকে বহিষ্কার
×

ফাইল ছবি

চরফ্যাশন( ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৩৬

চরফ্যাশনে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৩৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ১২৪ জনকে ইংরেজি প্রথম পত্র বিষয়ের জন্য এবং অপর ১০জনকে গোটা পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা জানান, বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় নুরাবাদ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ১২৪ জন পরীক্ষার্থীকে ইংরেজি ওইদিনের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে । এ ছাড়া শশীভূষণ এ মালেক দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫ জন এবং দক্ষিণ আইচা রাব্বানীয় আলীম মাদ্রাসা কেন্দ্রের ৫ জন শিক্ষার্থীকে সকল পরীক্ষার জন্য বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের উপর সঠিক উত্তরগুলো টিক চিহ্ন দিয়ে শনাক্ত করার দায়ে নুরাবাদ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ১২৪ জন পরীক্ষার্থী এক বিষয়ের জন্য এবং নকল করার দায়ে অপর দুই কেন্দ্রের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

আরও পড়ুন

×