ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

চট্টগ্রামে অনলাইন জুয়ার আখড়া থেকে গ্রেপ্তার ১৬

চট্টগ্রামে অনলাইন জুয়ার আখড়া থেকে গ্রেপ্তার ১৬
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:১৫

চট্টগ্রামে ভাতঘরের আড়ালে গড়ে উঠা একটি অনলাইন জুয়ার আখড়া থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরের রিয়াজউদ্দিন বাজার পাখি গলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ১৬ জন হলেন- মো. শিপু, ইমান আলী মিঠু, আমজাদ হোসেন রুবেল, মো. ইদ্রিস, মো. শাহ আলম, মো. ওসমান, আব্দুল সফুর ওরফে নয়ন মো. রানা, বিপ্লব চৌধুরী, মো. রায়হান ইসলাম, মো. ফারুক, বেলাল উদ্দিন, মো. সানি, রাজু বনিক ও আব্দুল ওয়াহেদ, নজরুল ইসলাম। তাদের কাছ থেকে মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, রিয়াজউদ্দিন বাজার পাখি গলিতে মো. ইদ্রিসের একটি ভাতঘর রয়েছে। এখানে বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা খেতে আসেন। সেখানে অনলাইন জুয়ার আখড়া গড়ে তুলেছেন ইদ্রিস। জুয়ার সাইটগুলোতে তার নামে অ্যাকাউন্ট রয়েছে। বিভিন্ন দোকানের কর্মচারী ও শ্রমজীবী লোকজন তার অ্যাকাউন্ট ব্যবহার করে বাজি ধরেন। মাঝখানে কমিশন নেন ইদ্রিস। এভাবে অনলাইনে বাজি ধরে নিঃস্ব হয়ে পড়ছেন তারা। নিঃস্ব হয়ে বিভিন্ন অপরাধেও যুক্ত হচ্ছেন। জুয়ার মাধ্যমে শ্রমজীবীদের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদ্রিসের জুয়ার আখড়া থেকে তাকেসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×