ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সরকারি জমিতে দালান নির্মাণের দায়ে কারাদণ্ড

সরকারি জমিতে দালান নির্মাণের দায়ে কারাদণ্ড
×

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২ | ১২:০০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গালিমপুর ইউনিয়নে সরকারি জমি ভরাট করে অবৈধভাবে পাকা দালান নির্মাণের অপরাধে স্থানীয় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। জাহাঙ্গীর আলম স্থানীয় খোরশেদ আলমের ছেলে।

জানা গেছে, জাহাঙ্গীর আলম সরকারি জমিতে মাটি ভরাট করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম বলেন, সরকারি জমিতে স্থাপনা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাহাঙ্গীরকে জেলে পাঠান।

আরও পড়ুন

×