ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কর্মশালায় বক্তারা

‘খাদ্য অপচয় রোধ ও কৃষিতে নজর দেওয়ার এখনই সময়’

‘খাদ্য অপচয় রোধ ও কৃষিতে নজর দেওয়ার এখনই সময়’
×

কর্মশালায় অংশগ্রহণকারীরা - সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ০২:১৩

সিলেটে আঞ্চলিক পর্যায়ে খাদ্য গ্রহণ নির্দেশিকা এবং পুষ্টিবার্তা প্রচারবিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন, খাদ্য অপচয় রোধ এবং কৃষি ও মৎস্য খাতে নজর দেওয়ার এখনই সময়।

বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মিটিং দ্য আন্ডার নিউট্রিশন চ্যালেঞ্জ প্রকল্পের উদ্যোগে কর্মশালাটি হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাঈল হোসেন। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে ও খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা মেহেদী হাসান সোহাগের পরিচালনায় বক্তব্য দেন অতিরিক্ত সচিব শহীদুজ্জামান ফারুকী, বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন, ন্যাশনাল গভর্নেন্স পলিসি অ্যাডভাইজার এফএও মিজানুর রহমান।

এদিকে সদর উপজেলায় নিরাপদ খাদ্যবিষয়ক পারিবারিক নির্দেশিকা নিয়ে উপকারভোগীদের প্রশিক্ষণ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সচিব মো. ইসমাইল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন,  উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা প্রমুখ।

আরও পড়ুন

×