ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চালু

পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চালু
×

ছবি: সমকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৫:১৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৫:১৯

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে গতকাল শুক্রবার রাত ১টা থেকে আজ শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে।

পারাপারের জন্য ঘাট এলাকায় বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া ঘাট থেকে নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে শুক্রবার রাত ১টার দিকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ দুই নৌ-রুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়।

আরিচা কার্যালয় বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম রহমান বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১টা থেকে ঘন কুয়াশায় নৌ-পথ দেখা না গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমতে থাকলে সকাল সাড়ে ১০টায় দুই নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।’

আরও পড়ুন

×