গলিত মরদেহ মিলল ডোবায়
প্রতীকী ছবি
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৯:১৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৯:১৬
পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি ডোবা থেকে পঞ্চাশোর্ধ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার বিকালে উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামের নাথ পাড়া এলাকার ধানক্ষেত সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকজন কৃষক ধান কাটতে গিয়ে ওই ডোবা থেকে দুর্গন্ধ পান। সেখানে গিয়ে তারা একজনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, অজ্ঞাত পরিচয় পঞ্চাশোর্ধ এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। জুতা এবং গায়ের চাঁদর দেখে লাশটি একজন পুরুষের বলে নিশ্চিত হওয়া গেছে। তবে লাশের পরিচয় সনাক্ত করা যায়নি।
- বিষয় :
- পিরোজপুর
- ভান্ডারিয়া
- মরদেহ উদ্ধার
- ডোবায় মরদেহ
