ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাস্তার জন্য প্রাণ গেল হাশেমের

রাস্তার জন্য প্রাণ গেল হাশেমের
×

নিহত হাশেম -সংগৃহীত ছবি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ০০:১৩

চট্টগ্রামের পটিয়ায় চলাচলের রাস্তার বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার আবুল হাশেম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল হাশেম কোলাগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আশরাফ আলীর বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, ‘আবুল হাশেমসহ তিনজনকে গুরুতর আহতাবস্থায় শুক্রবার চমেকে আনা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাশেমের মৃত্যু হয়েছে। অন্য দুইজন চিকিৎসাধীনেআছেন।’ 

স্থানীয় কোলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আহমদ নুর জানিয়েছেন, ‘চলাচলের রাস্তার বিরোধের জের ধরে প্রথমে হামলা হয়। পরে বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।’ 

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বানীগ্রাম এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ হামলা চালালে তিনজন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার জেরে বেলা ৩টার দিকে আগুন দিয়ে ৮টি বসতঘর জ্বালিয়ে দেওয়া হয়। পরে দমকল বাহিনীর লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আরও পড়ুন

×