ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

লোহাগড়ায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

লোহাগড়ায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর
×

প্রতীকী ছবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৯

নড়াইলের লোহাগড়ায় ট্রাক্টরের ধাক্কায় জান্নাতি খানম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতি খানম উপজেলার চর কালনা গ্রামের সিরাজ মুন্সীর মেয়ে এবং চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নসির উদ্দিন জানান, সোমবার দুপুরের দিকে জান্নাতি মধুমতি নদীতে গোসলে যায়। বাড়ী ফেরার পথে চর কালনা এলাকায় রেল প্রকল্পের কাজে নিয়োজিত একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাতি খানমের মৃত্যু হয়।

ওসি) নসির উদ্দিন জানান, ট্রাক্টর চালক পালিয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×