ময়মনসিংহে ট্যুরিস্ট পুলিশের প্রশিক্ষণ কর্মশালা
ময়মনসিংহ পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় - সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ১৮:১৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ১৮:২৮
ময়মনসিংহে ট্যুরিস্ট পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ময়মনসিংহ পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘জোনভিত্তিক পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক ইন-হাউস কোর্স অনুষ্ঠিত হয়। বুধবার প্রশিক্ষণের উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড ওরিয়েন্টেশন) মোছা. ইয়াছমিন খাতুন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, যোগব্যায়াম, ট্যুরিস্ট স্পটে জেন্ডার সংবেদনশীলতাসহ বিভিন্ন পদ্ধতির ১২টি সেশন অনুষ্ঠিত হয়।
ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার এ. এ. এম হুমায়ুন কবীর বলেন, ‘এবারের প্রশিক্ষণে যোগ ব্যায়ামের দুটি সেশন নতুনভাবে সংযোজিত হয়েছে, যা ট্যুরিস্ট পুলিশদের দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
