বাড়ির সিঁড়িতে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ
পাবনা অফিস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩ | ১৬:২৬ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ | ১৬:২৬
আলহাজ আলী উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি পূর্বপাড়া গ্রামের মৃত নাগর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক জানন, সকালে প্রতিবেশী মিনা খাতুন আলহাজ আলীর বাড়ির ফ্রিজে রাখা মাছ আনতে যান। এ সময় তিনি ঘরের সিঁড়িতে গলাকাটা অবস্থায় আলহাজ আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরাইয়া খাতুন (২৮) এবং একই গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের ছেলে ইসমাইল হোসেনকে (২৩) আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
