ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বান্দরবানে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবানে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
×

ফাইল ছবি

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৩ | ০৪:০৯ | আপডেট: ১৪ মে ২০২৩ | ০৪:০৯

বান্দরবানের লামায় পাকাধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে নুরুল আবছার (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার ফাঁশিয়াখালি ইউনিয়নের হারগাজাছরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় নুরুল আবছার হারগাজাছরার বিলে পাকাধান পাহারা দিতে যান। এসময় বন্যহাতির দল ধান খাওয়া শুরু করে। হাতির কবল থেকে ধান রক্ষার জন্য তিনি তাড়াতে গেলে আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাঁশিয়াখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×