সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
ফাইল ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০২:১২
সাতক্ষীরায় পিক-আপের ধাক্কায় সাইকেল আরোহী নুরুজ্জামান লস্কর নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শহরের বকচরা গ্রামের বাসিন্দা নুরুজ্জামানসহ ইটভাটার শ্রমিকেরা সাইকেল চালিয়ে ভোরে বিনেরপোতা এলাকায় লিয়াকত আলীর ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। সার্কিট হাউজ মোড়ে পৌঁছালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপ নুরুজ্জামানকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- শ্রমিক নিহত
- পিক-আপের ধাক্কায়
