ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বেপরোয়া গতির ট্রাকে প্রাণ গেল দুইজনের

বেপরোয়া গতির ট্রাকে প্রাণ গেল দুইজনের
×

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ০২:২২

ময়মনসিংহের নান্দাইলে বেপরোয়া গতির ট্রাকচাপায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌরসদরের ব্র্যাক অফিসের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 নিহতরা হলেন উপজেলার কাকচর মহল্লার মৃত ওয়াহেদ আলীর ছেলে আ. রশিদ(৬০) এবং শেরপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামের আমজাদ আলীর ছেলে সিরাজুলইসলাম(৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাইকেলে পান নিয়ে নান্দাইল বাজারের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী সিরাজুল ইসলাম। এসময় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী দ্রুতগামী একটি মালবোঝাই ট্রাক পেছন থেকে সিরাজুলকে ধাক্কা দেন। এতে তিনি সাইকেল থেকে পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।। এসময় ট্রাকটি রাস্তা দিয়ে হেটে যাওয়া পথচারী আ.রশিদকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আ.রশিদের মৃত্যু হয়।  পরে স্থানীয়রা তাড়া করলে চালক ও হেলপার ট্রাকটি রেখে  পালিয়ে যান।
নান্দাইল হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, আমরা ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছিলাম। তবে নিহতদের স্বজনরা কোনো অভিযোগ করবে না, এই মর্মে লাশের ময়নাতদন্ত না করার অনুরোধ জানানোয় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।







আরও পড়ুন

×