ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ঝিনাইদহে অসহায়দের মাঝে জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহে অসহায়দের মাঝে জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ
×

ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ২২:২৩

ঝিনাইদহে করোনার প্রভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে তিন শ’ প্যাকেট চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 সারাদিন করোনা প্রতিরোধে সরকারি দায়িত্ব পালন শেষে বুধবার সন্ধা ৭ থেকে রাত ১০ পর্যন্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের  নেতৃত্বে  জেলা পুলিশের কর্মকর্তারা সদর উপজেলার সাধুহাটি ও মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর,মামুসিয়া,বংকিরা, হাজরা, গোবিন্দপুর ও মামুদপুর গ্রামের ঘরে বসে থাকা দরিদ্র নারী ও পুরুষের কাছে তিন  শ’ প্যাকেট চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, বাজার গোপালপুর ও বংকিরা পুলিশ ক্যাম্পের আইসিগণ, পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ সাংবাদিকদের একটি দল বিতরণ কার্যক্রমে ছিলেন। 


 



আরও পড়ুন

×