ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নওগাঁয় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

নওগাঁয় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ২৩:২১

নওগাঁয় পুলিশের সঙ্গে পৃথক 'বন্দুকযুদ্ধে' দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোরে আত্রাই ও পত্মীতলা উপজেলার এ ঘটনায় নিহত মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু ওরফে সিকদার (৪০) একজন শীর্ষ সন্ত্রাসী ও জাহেদুল ইসলাম (৩৮) একজন মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের মধ্যে মিনহাজুল আত্রাইয়ের ভরতেতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং জাহেদুল পত্মীতলার বালুঘা গ্রামের বাসিন্দা ছিলেন।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দীন জানান, ২৯ মার্চ আত্রাই উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা আব্দুর রাজ্জাক হত্যা মামলায় মিনহাজুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে বুধবার দিবাগত রাতে উপজেলার তিলাবাদুরী এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে মিনহাজুলের সঙ্গীরা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

তিনি বলেন, এক পর্যায়ে মিনহাজুল গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, হাতবোমা ও গুলি উদ্ধার করেছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় ছয়টি হত্যা মামলা রয়েছে। সে সর্বহারা দলের একজন সক্রিয় ছিল।

থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, সম্প্রতি মাদক মামলায় আটক করা হয় জাহেদুল ইসলামকে। তার দেয়া তথ্যমতে মাদক উদ্ধারে ভোর রাতে উপজেলার
দিবর এলাকায় গেলে চোরাকারবারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে নিহত হয় জাহেদুল। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুটারগান, গুলি, হাসুয়া ও ৯৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে।

জাহিদুল ও মিনহাজের মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×