ভাঙ্গায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০১:২৬
ফরিদপুরের
ভাঙ্গায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. হৃদয় সর্দার
(৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার
সকাল সাড়ে ৬টার দিকে তারাইল নামক
জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হৃদয় সর্দার
বাগেরহাট জেলার ফকিরহাট থানার
মো. ইলিয়াস সর্দারের ছেলে
ও একজন গার্মেন্টসের ঝুট
ব্যবসায়ী ছিলেন।
পুলিশ
সুত্রে জানা যায়, হৃদয় মোটরসাইকেল চালিয়ে
তার খালাত ভাই রুবেলকে
(৩০) নিয়ে গোপালগঞ্জ থেকে
ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ
সময় ভুল করে লেন পরিবর্তন করায়
অপরদিক থেকে আসা ট্রাকের
সঙ্গে মোটরসাইকেলের
মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে
ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়
ও তার খালাতো ভাই আহত হয়। খবর
পেয়ে পুলিশ মৃতদেহ থানায়
নিয়ে যান এবং আহতকে
উদ্ধার করে প্রথমে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর
মেডিকেলে পাঠানো হয়।
ঘটনার সত্যতা
নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে
থানার উপ-পরিদর্শক মো.
জুয়েল জানান, মরদেহ পরিবারের
কাছে হস্তান্তর করা হয়েছে।
মোটরসাইকেল ও ট্রাক থানা
হেফাজতে রয়েছে। তবে
ট্রাকের চালক ও হেলপার পলাতক
থাকায় তাদেরকে আটক করা সম্ভব
হয়নি। এ
বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
