ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনা আক্রান্ত সন্দেহে ঘোড়াশালের এক ব্যক্তির নমুনা ঢাকায়

করোনা আক্রান্ত সন্দেহে ঘোড়াশালের এক ব্যক্তির নমুনা ঢাকায়
×

নরসিংদী ও পলাশের যৌথ মেডিকেল টিম নমুনা সংগ্রহ করে - সমকাল

পলাশ (প্রতিনিধি) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০২:০৭

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার এক ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বেলাল জানান, বুধবার সন্ধ্যায় নরসিংদী ও পলাশের যৌথ মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে। নমুনা বৃহস্পতিবার সকালে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। শুক্রবার জানা যাবে ৩৮ বছরের ওই পুরুষের শরীরে করোনা ভাইরাস আছে কিনা।

এদিকে ওই ব্যক্তির বাড়িসহ তার পাশের একটি বাড়ি লকডাউন করে লাল কাপড় টাঙ্গিয়ে দিয়েছে পলাশ উপজেলা প্রশাসন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ, পুলিশ পরিদর্শক জহিরুল আলম জানান, লকডাউন ঘোষণার পর পুলিশ মোতায়েন এবং ওই বাড়ির দুইপাশের রাস্তা বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া লকডাউন হওয়া বাড়ি দুটিতে খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। 

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, আক্রান্ত ব্যক্তির নমুনা ঢাকার আইইসিডিআরে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কয়েকদিন আগে নরসিংদী শহরে ইতালি ফেরত তার এক বোনের বাড়ি বেড়াতে যান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হতে পারেন।

আরও পড়ুন

×