ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

হরিণাকুণ্ডুর হাট বাজারে উপচেপড়া ভিড়

হরিণাকুণ্ডুর হাট বাজারে উপচেপড়া ভিড়
×

হরিণাকুণ্ডুর হাট-বাজারে ভিড়- সমকাল

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৩:১০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে সরকার ঘোষিত লকডাউন। নিত্য প্রয়োজনীয় দোকান ব্যাতীত বন্ধ রয়েছে গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। জনসমাগম এড়াতে বন্ধ করা হয়েছে সব সাপ্তাহিক হাট-বাজার। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে দেওয়া হয়েছে নির্দেশনা। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাঠ পর্যায়ে প্রশাসনকে সহযোগিতা করছে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারপরও হরিণাকুণ্ডুর হাট-বাজারগুলোতে লোকসমাগম কমছেই না। বরং দিনকে দিন এসব সাপ্তাহিক ও দৈনিক হাট-বাজারে বাড়ছে লোকসমাগম। ফলে বাড়ছে করোনার ঝুঁকিও।

বুধ ও বৃহস্পতিবার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতিপুর পানহাট ও হরিণাকুণ্ডু বাজারের সাপ্তাহিক হাট-বাজারসহ উপজেলার একটি পৌরসভা ও ৮ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ঘুরে উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। এসময় ক্রেতা সাধারণকে হুড়োহুড়ি করে কেনাকাটা করতে দেখা যায়। শহরের মানুষ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হলেও গ্রামাঞ্চলের মানুষের মধ্যে এখনও সৃষ্টি হয়নি সচেতনতা। ফলে ক্রমেই করোনার ঝুকিতে পড়ছে ওইসব সাধারণ মানুষ।

প্রথমে এসব হাট-বাজার বন্ধে প্রশাসনিক নির্দেশনা থাকলেও গত তিনদিনে উপজেলার এসব হাট-বাজারে মনিটরিং না থাকায় সেখানে লোকসমাগম বাড়ছে বলে সচেতন মহল মনে করছেন।

স্কুল শিক্ষক আসাদুজ্জামান আলম বলেন, কমিউনিটি পর্যায়ে করোনা সংক্রমণ রুখতে জনসমাগম এড়িয়ে চলার বিকল্প নেই। 

হাট-বাজারগুলোতে প্রশাসনিক মনিটরিং এর মাধ্যমে লোকসমাগম সীমিত করার আহবান জানান তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বলেন, কাঁচামালের বাজার, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান ও ফার্মেসি ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হাট-বাজারগুলোতেও সামাজিক দুরত্ব নিশ্চিতে মনিটরিং করা হচ্ছে। 

আরও পড়ুন

×