ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কুড়িগ্রামে ট্রাকের চাপায় রিকশাচালক নিহত

কুড়িগ্রামে ট্রাকের চাপায় রিকশাচালক নিহত
×

দুমড়ে-মুচড়ে যাওয়া রিকশা- সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৩:৩৮

কুড়িগ্রামে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের জিয়া বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক সাইফুল ইসলাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ছত্রপুর জুম্মাপাড়ার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজু সরকার জানান, মালবিহীন ট্রাকটি ধরলা সেতুর দিক থেকে শহরের দিকে আসছিল। ট্রাকটি জিয়া বাজারের সামনে চাপা দিলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সাইফুলের মাথা থেতলে গেলে ঘটনাস্হলে মারা যান। 

তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট তৈরির পর দুপুর ২টার দিকে নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ট্রাকটিকে আটক করা যায়নি। 

    


আরও পড়ুন

×