ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

গাজীপুর জেলা ছাত্রলীগের জরুরি সেবা

গাজীপুর জেলা ছাত্রলীগের জরুরি সেবা
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৫:১৯ | আপডেট: ০২ এপ্রিল ২০২০ | ০৬:৪১

মোবাইল ফোনে বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা, অসুস্থ্য মানুষের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া ও বিনা পয়সায় অ্যাম্বুলেন্স সরবরাহসহ বেশ কিছু কার্যক্রম চালু করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।  

বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি থাকা নিন্ম আয়ের মানুষজনের জন্য ‘কুইক রেসপন্স টিম’ নামে সেবাটি চালু করা হয়েছে।  

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন জানান, লকডাউনের কারণে অনেকেই অসুস্থ্য হয়েও ডাক্তারের কাছে যেতে পারছেন। কোনো কোনো এলাকার হাসপাতালে চিকিৎসাসেবাও বন্ধ রয়েছে। সেসব বিষয় বিবেচনা করে নিজ উদ্যোগে তিনি ৮ জন ডাক্তারকে নিয়োজিত করেছেন। টেলিফোনের মাধ্যমে ডাক্তররা সেবা দিবেন। শুধু তাই নয় ‘কুইক রেসপন্স টিমের সদস্যরা রোগীর বাড়িতে ওষুধও পৌঁছে দেবে। 

রবিন বলেন, বিনা পয়সায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। এ সকল সেবা জেলার শ্রীপুর পৌরসভার ভেতরে আপাতত চালু রয়েছে। এরই মধ্যে ছাত্রলীগের এই নেতা কর্মহীন কয়েশ' মানুষকে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। 

আরও পড়ুন

×