ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

তিন পার্বত্য জেলায় পাহাড়িদের প্রধান উৎসব স্থগিতের আদেশ

তিন পার্বত্য জেলায় পাহাড়িদের প্রধান উৎসব স্থগিতের আদেশ
×

রাঙামাটি অফিস

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৬:০০

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের বিস্তার রোধে তিন পার্বত্য জেলার পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান ও পহেলা বৈশাখের (বাংলা নববর্ষ) সব ধরনের অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব আব্দুল ওয়াদুদ চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে এ আদেশের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, কভিড-১৯ রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষে আগামী পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বা কার্যক্রমসহ তিন পার্বত্য জেলার কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ জানান, এটি সরকারি আদেশ। সবাইকে পালন করতে হবে। ইতোমধ্যে উপজেলাগুলোতে এ আদেশ কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে তিন পার্বত্য জেলায় বসবাসরত পাহাড়িরা ১২ এপ্রিল থেকে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান পালন করে থাকে।


আরও পড়ুন

×