ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

প্রবাসী বাবার সাথে আলাপে ব্যস্ত মা, ফাঁস আটকে মারা গেল মেয়ে

প্রবাসী বাবার সাথে আলাপে ব্যস্ত মা, ফাঁস আটকে মারা গেল মেয়ে
×

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৬:৫৭

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বসুরচর গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে মিতু (১০) খেলার সময় ফাঁস আটকে মারা গেছে।

বুধবার রাতের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধ রাতে দুই বোন মুশফিকা আর মিতু ঘরে দড়ি নিয়ে খেলছিল। তাদের মা ঘরের বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন প্রবাসী স্বামী জহিরুল ইসলামের সঙ্গে। একসময় মিতু খেলতে থাকা দড়িতে গলায় ফাঁস লেগে জ্ঞান হারায়।

স্থানীয়রা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করে।

গজারিয়া থানার এসআই মাইনুদ্দিন হাসান বৃহস্পতিবার জানান, মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের দেওয়া হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আরও পড়ুন

×