ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পর্যটকের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ: ড. আশরাফুর রহমান

পর্যটকের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ: ড. আশরাফুর রহমান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৫:৫৪ | আপডেট: ২০ জুন ২০২৩ | ১৫:৫৫

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশি-বিদেশি পর্যটকদের কাছে আমাদের পর্যটন স্পটগুলো আকর্ষণীয় করে গড়ে তুলতে পারলে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা বাড়বে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পর্যটকরা কোন কারণে নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন কিনা, তা বিশেষভাবে নজরদারি করা হবে।

ড. আশরাফুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে হলে ট্যুরিজমকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে পর্যটন পুলিশ সৃষ্টি হচ্ছে সরকারের দূরদৃষ্টি সম্পন্ন একটি পদক্ষেপ। এর মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো সুদৃঢ় হবে। তাই পর্যটকদের সেবার মান বাড়াতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। 

এসময় সভায় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ আরও অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×