ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চোর চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

চোর চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
×

গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা। ছবি: সমকাল

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৩ | ১১:০৯ | আপডেট: ২৮ জুন ২০২৩ | ১১:০৯

ফেনীতে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার জেলা পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জিসাদ, মনির হোসেন, ওমর ফারুক, জাহিদ হাসান ফরহাদ, আবদুল মান্নান, মো. সোহেল, মো. সেলিম, মো. সুমন, মো. বেলাল ও আমজাদ হোসেন।

পুলিশ জানায়, ফুলগাজী থেকে সম্প্রতি ৩টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত ও তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযুক্তদের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরও পড়ুন

×