আড়াইহাজারে প্রথম করোনাআক্রান্ত রোগী শনাক্ত
প্রতীকী ছবি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৩:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তিনি একজন নারী। বয়স ত্রিশ।
বুধবার দুপর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ ইভা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ডা. আফরোজ ইভা জানান, ওই নারী বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে অসুস্থতা নিয়ে বিশনন্দী এলাকার দয়াকান্দা গ্রামে আসেন। গত সোমবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়। সেখানে তার করোনা ভাইরাস পজেটিভ আসে।
আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন সমকালকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত নারীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হবে। এতে পরিস্থিতির উন্নতি না হলে নারায়ণগঞ্জে প্রেরণ করা হবে।
এদিকে করোনাভাইরাস আক্রান্তের খবরে আড়াইহাজার উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
