ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

রায়গঞ্জে দরিদ্রদের জন্য বরাদ্দ করা ৬৫ বস্তা চাল জব্দ, আটক ৩

রায়গঞ্জে দরিদ্রদের জন্য বরাদ্দ করা ৬৫ বস্তা চাল জব্দ, আটক ৩
×

আটক ব্যক্তিরা- সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৪:১০ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০৯:৫৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে দুস্থ ও দরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ১০ টাকা কেজির ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। চাল কালোবাজারে বিক্রি ও পাচারের চেষ্টায় ডিলারের ছেলেসহ ৩ জনকে আটকও করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ চালসহ তাদের আটক করে। আটকরা হলেন- ডিলার নুর ইসলামের ছেলে মো. মোজাফ্ফর হোসেন, তার সহযোগী শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীমুর রহমান জানান, মঙ্গলবার রাতে অভিযোগ পেয়ে বুধবার ভোরে সোর্স লাগানো হয়। পরে পুলিশ ৬৫ বস্তা চালসহ ৩ জনকে আটক করে। তিনি বলেন, ঘটনাটি তাৎক্ষণিক দুদকের পাবনা আঞ্চলিক অফিসে জানানো হয়েছে।

 এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×