ফরিদপুরে শোক দিবসের আলোচনা
‘শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে’
শোক দিবসের আলোচনা সভায় হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জননেতা এ. কে. আজাদ। ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ১৪:৪৬ | আপডেট: ২৩ আগস্ট ২০২৩ | ১৫:২৪
হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জননেতা এ. কে. আজাদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত সাড়ে ১৪ বছরের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
বুধবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ধোপাডাঙ্গা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুন নাহার মুহিতের সভাপতিত্বে এ. কে. আজাদ আরও বলেন, ‘জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে সেই স্বপ্ন ভেঙে দিতে চেয়েছিল ঘাতকরা। এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।’
ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, সদস্য শহিদুল ইসলাম নিরু, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ফকির মো. বেলায়েত হোসেন প্রমুখ।
সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও গণভোজের তবারক বিতরণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম শাহ আলম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, পরিচালক বেলাল হোসেন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শেখ অয়নিকা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সোহান প্রমুখ।
