ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বগুড়ায় ৩৩০ কেজি চালসহ বিএনপিপন্থী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বগুড়ায় ৩৩০ কেজি চালসহ বিএনপিপন্থী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
×

মির্জা গোলাম হাফিজ সোহাগ

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৭:৪৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ১০:১৯

কর্মহীনদের জন্য সরকারের বরাদ্দের চাল চুরির অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপিপন্থী এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তাকে ৩৩০ কেজি চালসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতার চেয়ারম্যানের নাম মির্জা গোলাম হাফিজ সোহাগ। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় বিএনপির কর্মী।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি গুদাম ঘর থেকে ৩৩০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গোপনে খবর পেয়ে ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে চালসহ তাকে গ্রেফতার করা হয়েছে। চালগুলো কর্মহীন, দুস্থ্য ও গরিব মানুষের জন্য সরকার বরাদ্দ দেয়।

আরও পড়ুন

×