ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

রাজধানীর দুই থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪

রাজধানীর দুই থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪
×

ফাইল ছবি

‎সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১২:৩৭

রাজধানীর উত্তরা পশ্চিম ও যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিরাও রয়েছেন।

রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, শনিবার যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন নিয়মিত মামলার, পাঁচজন পরোয়ানাভুক্ত মামলার এবং দুজনকে ডিএমপি অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×