পিকআপের ত্রিপল খুলে মিললো যাত্রী, চালক-মালিক কারাগারে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৮:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সরকারি নির্দেশনা অমান্য করে পিকআপে করে চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় পিকআপের চালক ও মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- পিকআপ চালক মো. মাঈন উদ্দীন ও গাড়ির মালিক মো. বেলাল উদ্দীন। বুধবার তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদনও করে পুলিশ। রিমান্ড শুনানি পিছিয়ে দিয়ে চালক ও মালিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, পিকআপ চালক মাঈন উদ্দীনের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পাঠাশালা এলাকায় আর বেলাল উদ্দীনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সেন্দাশিলপুর এলাকায়। এই দুই ব্যক্তি মঙ্গলবার দিবাগত রাতে পিকআপে যাত্রী নিয়ে ওপরে ত্রিপল দিয়ে ঢেকে বগারবিল থেকে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করেন তারা। পথে পুলিশ গাড়ির চালককে আটক করে। পরে চালকের দেওয়া তথ্যে ভোররাতে অভিযান চালিয়ে মালিককে আটক করা হয়।করোনা ভাইরাস নিয়ে সরকারের নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহন করায় গাড়ির চালক, মালিক ও দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অফর আসামি দুই দালালকে গ্রেফতারের চেষ্টা চলছে। যারা সরকারি নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওসি নেজাম।
