ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ওয়ার্কার্স পার্টির নেতা শান্তি দাস পরলোকে

ওয়ার্কার্স পার্টির নেতা শান্তি দাস পরলোকে
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৮:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ গণশিল্পী সংস্থার জেলা সভাপতি শান্তি দাস পরলোকগমন করেছেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। বুধবার সকালে বরিশাল মহাশ্বশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

শান্তি দাসের মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া তার মৃত্যুতে শোক জানিয়েছেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ছায়ানটের সাধারণ সম্পাদক খাইরুল আনাম শাকিল, ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান, গণফোরামের সভাপতি হিরন কুমার দাস মিঠু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


আরও পড়ুন

×