দিনাজপুর জেলা লকডাউন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:০৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১০:৪৯
বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এছাড়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বুধবার সন্ধ্যায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ৯২ জনের পরীক্ষা করে পার্বতীপুর পৌর শহরের নয়াপাড়া কালীবাড়িতে এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি কিছুদিন আগে ঢাকা থেকে পার্বতীপুরে এসেছেন।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, বুধবার রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
