পলাশে তৃতীয় করোনা রোগী শনাক্ত, এলাকা লকডাউন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ০৯:৩৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১০:৫৭
নরসিংদীর পলাশে ৪৮ বছর বয়সের এক ব্যক্তির করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে পলাশে বুধবার তৃতীয় করোনা রোগী শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্তের বাড়ি উপজেলার জিনারদী ইউনিয়নের গাবতলি গ্রামে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে। তার অবস্থা মোটামুটি ভালো থাকায় তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, ইতোমধ্যে জিনারদী ইউনিয়নে আক্রান্ত ব্যক্তির বাড়ির আশাপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই গ্রাম থেকে কেউ বের হতে ও ঢুকতে পারবে না। ওই গ্রামের কারও খাদ্যসামগ্রী লাগলে পুলিশি ব্যবস্থায় দেওয়া হবে।
এদিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নে একজন ও উপজেলার জিনারদী ইউনিয়নে আরও একজন করোনায় আক্রান্ত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
