কপোতাক্ষের তীর থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ১০:০৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১১:০৯
সাতক্ষীরার তালার মেলাবাজারস্থ কপোতাক্ষ নদের তীর থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী দুই নবজাতকের মরদেহ নদের তীরে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ দু’টি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তালা মেলাবাজার হতে মাঝিয়াড়া রোডে কপোতাক্ষ নদে দুই জেলে মাছ ধরছিল। এ সময় তারা নদের তীরে দু’টি নবজাতকের লাশ দেখতে পায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নবজাতকদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
