ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

লোহাগাড়া উপজেলা লকডাউন

লোহাগাড়া উপজেলা লকডাউন
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০ | ১০:১৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২০ | ১০:৪৫

করোনাভাইরাস রোধে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বুধবার রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহাগাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালীন কেউ লোহাগাড়ায় প্রবেশ কিংবা বের হতে পারবেন না।

তিনি জানান, সব ইউপি চেয়ারম্যানদের তাদের ইউনিয়নের সব প্রবেশপথ বন্ধ করে দিতে বলা হয়েছে যাতে লোহাগাড়া থেকে কেউ বাইরে না যেতে পারে এবং কেউ লোহাগাড়ায় প্রবেশ করতে না পারে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ সমকালকে জানান, লকডাউন ঘোষণার পর থেকে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে, দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সাতকানিয়া উপজেলাকে লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে সাতকানিয়া উপজেলা প্রশাসন।


আরও পড়ুন

×