ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে জ্বরে ৩ জনের মৃত্যুর পর ৩ পরিবার কোয়ারেন্টাইনে

লক্ষ্মীপুরে জ্বরে ৩ জনের মৃত্যুর পর ৩ পরিবার কোয়ারেন্টাইনে
×

ফাইল ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৪:০৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০৫:৪৮

লক্ষ্মীপুর পৌরশহর রায়পুর ও কমলনগরে জ্বরে তিন জনের মৃত্যুর পর তিন পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে মৃতদের রক্তের নমুনা। এ নিয়ে জেলায় কোয়ারেন্টাইনে গেলেন ৯০২ জন। আইসোলেশনে আছেন ৬ জন। 

জেলার সিভিল সার্জন আব্দুল গফফার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ওই তিনজনের মৃত্যু হওয়ায় তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া আরও ৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি জানান, লক্ষ্মীপুর থেকে এ পর্যন্ত ঢাকায় পাঠানো নমুনার সংখ্যা ৩৬৫। এর মধ্যে ১২৯ জনের রিপোর্ট এসেছে এবং নেগেটিভ (করোনামুক্ত) এসেছে ১২৭ জনের। বাকি যে দু'জনের পজিটিভ এসেছে তাদের একজন ঢাকা থেকে আসা গার্মেন্টস শ্রমিক এবং অন্যজন নারায়ণগঞ্জ থেকে আসা তাবলীগের লোক।

জেলায় ৪র্থ দিনের মত লকডাউন চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×