মাদারীপুরে ত্রাণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৭:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঘরে খাবার না থাকায় মাদারীপুরে ত্রাণের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কর্মহীন মানুষরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন দুই শতাধিক নিম্ন আয়ের মানুষ। এসময় শিশু ও নারীরাও অংশ নেয়। পরে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়াদের দাবি, প্রায় মাসখানিক ধরে বাড়ি থেকে বের হতে পারছেন না তারা। বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন তা তাদের ঘরে নেই। ঘরে খাবার পৌঁছে দেয়ার কথা থাকলেও মস্তফাপুর ইউনিয়নের অধিকাংশদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে না প্রশাসন। এমন কি ইউনিয়ন পরিষদ থেকেও ত্রাণ দেয়া হচ্ছে না। ফলে তারা রাস্তায় বের হতে বাধ্য হয়েছেন।
মস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস মল্লিক জানান, আমাদের কাছে ত্রাণ আসলে তো আমরা ত্রাণ দেবো। আমার ইউনিয়নে অনেক মানুষ। সবার জন্য ত্রাণ আসেনি।
