ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম বিভাগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৮:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মাঝারি ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া এ কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৯। খবর ইউএনবির
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চট্টগ্রাম থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
