ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

দুইজনের করোনা শনাক্ত, জয়পুরহাট লকডাউন

দুইজনের করোনা শনাক্ত, জয়পুরহাট লকডাউন
×

করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করছে র‌্যাব -সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৯:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দু’জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে করোনা রোগী শনাক্ত হওয়ার পর রাতেই জেলা প্রশাসক জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করেছেন। বৃহস্পতিবার রাত দশটা থেকে এই লকডাউন কার্যকর হবে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা: সেলিম মিঞা জানান, আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে পাঠানো এক রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার কথা জানা গেছে। 

তিনি বলেন, করোনা টেস্টের জন্য গত কয়েকদিনে জেলা থেকে মোট ১৩৫ জনের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। যাদের মধ্যে ৮৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দু’জনের রিপোর্ট পজিটিভ এবং ৮৬ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।


আরও পড়ুন

×