ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ১২:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি বগুড়া শহরের সাবগ্রাম চাঁন পাড়ায়। মৃত্যুর পর পরই তার বাড়ি লকডাউন করা হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, ৪২ বছর বয়সী ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানার লক্ষণ নিয়ে বৃহস্পতিবার বিকেল মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪০মিনিটে তার মৃত্যু হয়। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

নিহত ওই ব্যক্তির ছেলে জানিয়েছেন, তার বাবা পেশায় একজন মুদি দোকানি। প্রায় ৫দিন থেকে তার বাবা জ্বর ও কাশিতে ভুগছিলেন। এরপর তিনি স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের ওষুধ সেবন করেন। কিন্তু তাতেও কোন কাজ  হয়নি বরং তার পাতলা পায়খানা শুরু হয়। ফলে তাকে বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মৃত্যুর পর পরই রাতে তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

×