ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে দুইজনের মৃত্যু

খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে দুইজনের মৃত্যু
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০১:২৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ | ০১:২৮

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মো. আসাদুজ্জামান (২৪) নামে এক যুবক এবং দুপুর সাড়ে ১২টায় মিতু নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়।

হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, নগরীর লবণচরা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এক ঘণ্টা পর তার মৃত্যু হয়। তিনি অ্যাজমার রোগী ছিলেন।

তিনি জানান, এর আগে রূপসা উপজেলার কাজদিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মিতু নামে একটি শিশু ভর্তি হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মৃত্যু হয়। সে শ্বাসকষ্টের রোগী ছিল।

ডা. শৈলেন্দ্রনাথ আরও জানান, শুক্রবার মারা যাওয়া দু'জনেরই আগে থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তারপরও তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন

×