ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০১:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৬৫ বছর বয়সী ওই পুরুষ রোগীর মৃত্যু হয়। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। 

চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী। 

তিনি বলেন, বৃহস্পিতবার রাতে করোনা পজিটিভ হওয়া রোগীটি শুক্রবার সকালে মারা গেছেন। ভর্তি করানোর পর রোগীটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। ওই রোগীর ডায়াবেটিক, শ্বাসকষ্টসহ শারীরিক বিভিন্ন সমস্যা ছিল।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি সমকালকে জানান, নতুন মারা যাওয়া ওই পুরুষ নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়ার বাসিন্দা। তার বয়স ৬৫ বছর। বৃহস্পতিবার রাতে বিআইটিআইডিতে ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের একজন চট্টগ্রামের ও অপর ১৮ জন নোয়াখালীর।

আরও পড়ুন

×