ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করোনাভাইরাস : স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

করোনাভাইরাস : স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৩:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কী উপায়ে নভেল করোনাভাইরাস মোকাবিলা করা হবে তা নিয়ে মতবিরোধের জেরে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলাসোনারো তার স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিখ ম্যানদেত্তাকে বরখাস্ত করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রাজিলের উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট বোলসোনারোর করোনা মোকাবিলার পদ্ধতি খোদ নিজ দেশেই সমালোচিত। করোনাভাইরাসকে ‘সামান্য ফ্লু’ বলেই মনে করেন প্রেসিডেন্ট। রাজ্য সরকারগুলোর লকডাউনের নামে ‘অতিরিক্ত বাড়াবাড়িকেও’ পছন্দ করছেন না তিনি। প্রেসিডেন্ট বোলসোনারো মনে করেন, ঘরে থেকে ভাইরাস মোকাবিলার যে পদ্ধতি তাতে অর্থনীতির ক্ষতি হচ্ছে বেশি।

রাজ্য সরকারগুলো লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে একমত ছিলেন সদ্য বরখাস্ত হওয়া স্বাস্থ্যমন্ত্রী হেনরিখ। তিনি বিভিন্ন রাজ্যের গভর্নরদের এ ধরনের পদক্ষেপের প্রশংসাও করেছিলেন। তার সঙ্গে একমত ছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।

গত সপ্তাহে হেনরিখ জনগণকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলতে পরামর্শ দিয়েছিলেন। এ নিয়েই প্রেসিডেন্টের সঙ্গে দ্ব›দ্ব তৈরি হয় স্বাস্থ্যমন্ত্রীর। এর জেরেই বরখাস্ত হন হেনরিখ।

প্রেসিডেন্টের মতে, স্বাভাবিক জীবনে ফেরা শুরু করতে হবে। দ্রæত না হলেও কয়েকদিনের মধ্যেই লকডাউনের মতো শক্ত পদক্ষেপ তুলে নিতে হবে। তা না হলে অর্থনীতি অচল হয়ে যাবে এবং সরকার গরীবদের ‘সহায়তা’ করতে পারবে না।

ব্রাজিলে ৩০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার মানুষের। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ব্রাজিলে।

আরও পড়ুন

×