নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৪:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নওগাঁ শহরের চকদেব জনকল্যানপাড়া মহল্লায় করোনা উপসর্গ নিয়ে মাহাবুব আলম(৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।
সর্দি, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। খবর পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
তার দাফন-কাফনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ টিমের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ জানান, মাহবুব আলমের অবস্থার অবনতির সংবাদ পেয়ে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতাল ল্যাবে পাঠানো হয়। এরই মধ্যে শুক্রবার সকাল সাড়ে ৮টায় তিনি মৃত্যু বরণ করেন।
সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল জানান, গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলার ১০টি উপজেলায় নতুন করে আরও ১৯২ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। হোম কোয়ারেনটাইনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হেয়ছে।
বৃহস্পতিবার পর্যন্ত নওগাঁ জেলা থেকে মোট ২২১ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এপর্যন্ত রিপোর্ট পওয়া গেছে ১৫৪ ব্যক্তির। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এদের কারও শরীরে করোনাভাইরাস নেই।
