ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

নাটোরে ত্রাণ চাওয়ায় কৃষকে পেটানো সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোরে ত্রাণ চাওয়ায় কৃষকে পেটানো সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
×

আব্দুস সাত্তারকে শুক্রবার সকালে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৫:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

৩৩৩ এ ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষক শহিদুল ইসলামকে পেটানোর ঘটনায় নাটোরের লালপুর অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। তিনি বলেন, পাবনার ঈশ্বরদী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার সকাল ১০টার দিকে  আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে এলাকার মানুষের জন্য ত্রাণ চাওয়ায় কৃষক শহিদুলের ওপর ইউপি চেয়ারম্যান ক্ষুদ্ধ হন। ১২ এপ্রিল দুপুরে অভিযুক্ত রুবেল এক গ্রাম পুলিশ নিয়ে ওই কৃষকের বাড়িতে যান এবং ইউএনও এসেছেন বলে তাকে ইউপি কার্যালয়ে ডেকে নেন। ইউপি কার্যালয়ে যাওয়ার পরপরই তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে শহিদুলকে একটি কক্ষের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে গ্রাম পুলিশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন আব্দুস সাত্তার। এ ঘটনার পরপরই গা-ঢাকা দেন তিনি। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, তার সহযোগী এবি (অর্জুনপুর-বরমহাটি) ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মো. হাবিবের ছেলে মো. রেজা ও আঙ্গারীপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মো. রুবেলের বিরুদ্ধে ১৫ এপ্রিল লালপুর থানায় মামলা করেন শহিদুল ইসলাম। এরপর পুলিশ ইউপি চেয়ারম্যানসহ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে নামে।


আরও পড়ুন

×