ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০২:২৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ০২:৪৯

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইউসুফ শেখ (৫৫)। তিনি ওই এলাকার মৃত রিয়াজ শেখের পুত্র।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে ভাতিজা জয়নাল শেখ ও তার পিতা মোহম্মদ শেখ নিহত ইউসুফ শেখকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



আরও পড়ুন

×