ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

‘শেখ হাসিনার জীবদ্দশায় কোনো মানুষ অনাহারে মরবে না’

‘শেখ হাসিনার জীবদ্দশায় কোনো মানুষ অনাহারে মরবে না’
×

সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৪:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবদ্দশায় বাংলাদেশে কেউ অনাহারে মারা যাবে না বলে মন্তব্য করেছেন লক্ষীপুর-২ রায়পুর আসনের (সদরের একাংশ) সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল।

শুক্রবার এক বিবৃতিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ত্রাণসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আমি অতীতের ন্যায় সাধারণ মানুষের পাশে আছি।

বিবৃতিতে এমপি শহীদ ইসলাম আরও বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার লক্ষীপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন মোট ১৯ ইউনিয়ন। প্রতি ইউনিয়নে ৯ মেট্রিক টন চাল, নগদ ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। প্রতি ইউনিয়নে ৯০০ পরিবার এর মাঝে ১০ কেজি করে স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা বিতরণ করে যাচ্ছেন। রায়পুর পৌর এলাকার জন্য পৌরসভার অনুকুলেও চাল-টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মুজিববর্ষে গভীর শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুকে স্বরণ করে তিনি বলেন, দেশব্যাপী শুরু হয়েছে করোনার বিরুদ্ধে যুদ্ধ। আমি-আপনারা এই যুদ্ধে সৈনিক। বাংলা নববর্ষের প্রারম্ভে প্রধানমন্ত্রী সরকারের করণীয় বিষয়ে সকলকে অবহিত করেছেন। শিল্প ও কৃষির জন্য বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছেন। ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের যারা সামনের সারিতে থেকে এই যুদ্ধেও সৈনিক হিসেবে কাজ কররছেন তাদের বিশেষ সম্মান দেওয়ার কথা বলেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তার সময়োযোগী এবং সিদ্ধান্ত ও দিকনির্দেশনার জন্য।

শহীদ ইসলাম পাপুল আরও বলেন, আপনারা আরও জানেন ইতিমধ্যে মুজাফফরাবাদে লাখো লোকের সমাবেশের মাধ্যমে করোনার হাত থেকে রক্ষার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেছেন। আমার বিশ্বাস আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা সফল হবেন। সরকারের পক্ষ থেকে এাণসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমি অতীতের ন্যায় আপানাদের সাথে আছি থাকবো। ইতিমধ্যে মাস্ক, হেক্সাসল, সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারের তরফ থেকে গরিব সহায় সম্বলহীন কর্মহীন মানুষের জন্য চালসহ বিভিন্ন সামগ্রী প্রশাসনের মাধ্যমে বিতরণ হচ্ছে। আরও করা হবে। আমার পক্ষ থেকেও ৫০ হাজার লোককে সাহায্য করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন

×