ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

গোপালগঞ্জে মারা যাওয়া ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন না

গোপালগঞ্জে মারা যাওয়া ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন না
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০২:১৪

গোপালগঞ্জে জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন না। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে টুঙ্গিপাড়ায় ১ শিশুসহ ২ জন, কোটালীপাড়ায় ১ যুবক, মুকসুদপুরে মন্দির ভিত্তিক গণশিক্ষা স্কুলের ১ শিক্ষিকা, কাশিয়ানীতে ১ গৃহবধূ ও গোপালগঞ্জ সদর উপজেলায় ১ ব্যক্তি মারা যান।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারী ১ শিশু ও ৩ নারীসহ ৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়। প্রত্যেকের নমুনা পরীক্ষায় করেনাভাইরাস নেগেটিভ এসেছে। 

আরও পড়ুন

×