প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন সেলিনা ইসলাম এমপি
দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করছেন সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০৬:৪১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ | ০৭:৫৯
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের গ্রামে গ্রামে করোনার কারণে কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন এই আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম।
করোনার কারণে এমপি পাপুল কুয়েতে আটকে পড়ায় তার পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন তার স্ত্রী।
শুক্রবার লক্ষ্মীপুরের রায়পুরের সোনাপুর ও কেরোয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হতদরিদ্র, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের হাতে তুলে দেন সেলিনা ইসলাম এমপি। এছাড়া রায়পুর উপজেলার কমিউনিটি ক্লিনিকের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও জেলা প্রশাসকের কার্যালয়ে পিপিই প্রদান করেছেন তিনি। এর আগে ৫০ হাজার মাস্ক ও ডেটল সাবানসহ করোনা প্রতিরোধ সামগ্রীও বিলি করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও মুক্তিযোদ্বা নুরুজ্জামানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগ নেতারা।
