ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

কক্সবাজারে একদিনেই করোনা আক্রান্ত ৭

কক্সবাজারে একদিনেই করোনা আক্রান্ত ৭
×

কক্সবাজার অ‌ফিস

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০৭:১৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ | ০৭:৩৯

কক্সবাজারে একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। শুক্রবার দুপুর পর্যন্ত  কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে  ৭২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের রিপোর্ট ‘পজিটিভ’পাওয়া গিয়েছিল। পরে বিকেল পর্যন্ত আরও ২৯ জনের পরীক্ষা করা হলে নতুন করে ৫ জনের  রিপোর্ট পজিটিভ আসে। বিকেল সনাক্ত হওয়া ৫ জনই দ্বীপ উপজেলা মহেশখালীর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী। এ নিয়ে কক্সবাজার জেলায় ১৩ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলে।

সং‌শ্লিষ্ট সুত্র  জানি‌য়েছে, আক্রান্ত ৭ জনের মধ্যে এক জনের বাড়ি শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায়। তার নাম শাহ আলম। তিনি পেশায় মাছ ব্যবসায়ী। গত ২২ অক্টোবার শহরে টেকপাড়ার আবুল কালাম নামে যে মাছ ব্যবসায়ী করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন তার সংস্পর্শে ছিলেন শাহ আলম। তারা দুই জনই সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। মাছের চালান পৌঁছে দিতে তারা ঢাকা যান। সনাক্ত হওয়া আরেক যুবক নুরুল আলম (২২) এর  বাড়ি টেকনাফ উপজেলার মিঠপানিরছড়া এলাকায়। বিকেলে ২৯ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৫ জনের। তারা হলেন- মো. রিয়াদ (৩৪), মো. আবদুল্লাহ (৩৫), অঞ্জলী (৩৫), হোসাইন সাব্বির (৩০) ও হেলাল উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার টেকনাফের হোয়াইক্যংয়ের মোহাম্মদ ইদ্রিস নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। তিনি ঢাকার গাজিপুরে তাবলীগ জামায়াতে অংশ নিয়ে টেকনোফে ফিরেছেন সম্প্রতি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী  জানান, বুধবার দুপুর পর্যন্ত ৭২ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের রিপোর্ট পজিটভ ও পরে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। বাকি ৯৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ এই ৯৪ জন করোনায় আক্রান্ত হননি।

গত  ১৯ এপ্রিল কক্সবাজারে ৪ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। তাদের মধ্যে তিন জন মহেশখালীর ও একজন টেকনাফের বাসিন্দা। এর আগে করোনা আক্রান্ত একজন নারী ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল বাড়ি ফেরেন।


আরও পড়ুন

×